বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

মাত্র একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার মাঝেই এমন খবর সামনে এসেছে। 

 মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়োস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে এফ-৩৫, এফ-২২ এবং এফ-১৬ এর মতো বিধ্বংসী যুদ্ধবিমান।

এদিকে মার্কিন কর্মকর্তারা জেনেভায় পারমাণবিক আলোচনার অগ্রগতি হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তারা জানিয়েছেন, ‘এখনো অনেক বিস্তারিত আলোচনা বাকি’, যা ইঙ্গিত দিচ্ছে সামরিক সংঘাতের সম্ভাবনা এখনো রয়েছে।

মার্কিন-ইরান আলোচনার সময় ট্রাম্প প্রশাসন সম্ভাব্য অভিযানকে সামনে রেখে ভারী সামরিক শক্তি মোতায়েন করেছে। জানুয়ারির শেষদিকে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী আরব সাগরে পাঠানো হয়।