বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকায় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় : ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে বসবাসরত অভিবাসী পরিবারগুলোর সরকারি সহায়তা গ্রহণের হার নিয়ে একটি তালিকা প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, আমেরিকায় বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে ৫৪ শতাংশেরও বেশি সরকারি সহায়তা গ্রহণ করে। খাদ্য, স্বাস্থ্যসেবা ও আবাসনসহ বিভিন্ন সুবিধার ওপর এসব পরিবার নির্ভরশীল।

স্থানীয় সময় রবিবার (৪ জানুয়ারি) ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন।

প্রকাশিত তালিকায় ভুটানি পরিবার সর্বোচ্চ ৮১ শতাংশ সরকারি সহায়তা গ্রহণ করে। ইয়েমেনি পরিবার ৭৫ শতাংশ এবং সোমালি পরিবার ৭১ শতাংশ সহায়তা নেয়। বাংলাদেশি পরিবারগুলোর অবস্থান তালিকায় ১৯তম। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ অন্তর্ভুক্ত থাকলেও ভারতকে তালিকায় রাখা হয়নি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান (৬৮ দশমিক ১), নেপাল (৩৪ দশমিক ৮), পাকিস্তান (৪০ দশমিক ২)।

ট্রাম্পের দাবি অনুযায়ী, আমেরিকায় কোনো দেশের অভিবাসী পরিবারের সহায়তা গ্রহণের হার ২৫ শতাংশের নিচে নয়। এই তথ্য প্রকাশের পর অভিবাসন নীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে।