বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বড়দিনে শুভেচ্ছার সঙ্গে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ট্রাম্পের তীব্র আক্রমণ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিকে ‌‘উগ্র বামপন্থী’ আখ্যা দিয়ে তাদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ বার্তা দেন, “সকলকে বড়দিনের শুভেচ্ছা, এমনকি উগ্র বামপন্থীদের— যারা আমাদের দেশকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে।”

নিজের ট্রুথ সোশ্যালসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টে তিনি আরও বলেছেন, ‘আমাদের আর খোলা সীমান্ত নেই, নারীদের খেলাধুলায় পুরুষ, উন্মুক্ত ট্রান্সজেন্ডার, অথবা দুর্বল আইন প্রয়োগকারী সংস্থা নেই।’

তিনি বলেন, ‘আমাদের যা আছে তা হলো: রেকর্ড স্টক মার্কেট, কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অপরাধের সংখ্যা, কোনো মুদ্রাস্ফীতি নেই এবং গতকালও জিডিপি গ্রোথ ৪.৩ শতাংশ ছিল- প্রত্যাশার চেয়ে দুই পয়েন্ট ভালো।’

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প বড়দিনের শুভেচ্ছাকে রাজনৈতিক বার্তার সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছেন, যা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়েছে।

অর্থনীতি, আইনশৃঙ্খলা ও সীমান্ত নিয়ন্ত্রণে তাঁর প্রশাসনের সাফল্য তুলে ধরে তিনি নিজের অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করেছেন।