এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাদের পদোন্নতির খবর পাওয়া গেছে। বাংলাদেশি-আমেরিকান পুলিশ সদস্যদের সংগঠন BAPA নিজেদের ফেসবুক পেজে মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।
অভিনন্দন বার্তা প্রকাশ করে সংগঠনটি জানিয়েছে, “আমরা তাদের অর্জন নিয়ে গর্বিত এবং ভবিষ্যতে আরও সফলতা ও অব্যাহত উন্নতির প্রত্যাশা করছি।”
কঠোর পরিশ্রম, নিবেদিততা এবং কমিউনিটির সেবায় অঙ্গীকারের জন্য এনওয়াইপিডির লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট পদে পদোন্নতি পেয়েছেন লেফটেন্যান্ট সাজেদুর রহমান।
একইসাথে লেফটেন্যান্ট পদে উন্নিত হয়েছেন সার্জেন্ট সাইফুল ইসলাম, সার্জেন্ট এমডি সামসুদ্দিন, সার্জেন্ট ফুহাদ হুসাইন।
এছাড়া অফিসার সোনিয়া বড়ুয়া, অফিসার আবু আজিম, অফিসার মঈনুল তালুকদার, অফিসার কামরুল ইসলাম, অফিসার জি এম রহমান, অফিসার নাসরিন আলম, অফিসার শামু মিয়া, অফিসার মোহাম্মদ রহমান ও অফিসার হারুনুল হাসান সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।




