বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ জার্সির গভর্নর নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট মাইকি শেরিল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও কংগ্রেসউইমেন মাইকি শেরিল নিউ জার্সির গভর্নর নির্বাচনে রিপাবলিকান জ্যাক সিয়াতেরেলিকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেস রাত ৯টা ২২ মিনিটে (ইস্টার্ন) ফলাফল ঘোষণা করে—এর মাধ্যমে শেরিল অঙ্গরাজ্যটির ৫৭তম ও ইতিহাসের দ্বিতীয় নারী গভর্নর হতে যাচ্ছেন; তিনি বিদায়ী গভর্নর ফিল মারফির উত্তরসূরি হবেন।

নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, নির্বাচনে ৩০ লাখের বেশি ভোট পড়েছে। এর মধ্যে শেরিল ৫৬ শতাংশ বা ১৬ লাখ ৮২ হাজারের বেশি ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াতেরেলি ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

এই জয়ে ১৯৬১ সালের পর প্রথমবারের মতো টানা তৃতীয় মেয়াদে ডেমোক্র্যাটদের হাতে নিউ জার্সির গভর্নর পদ থাকছে। শেরিল সাবেক নৌবাহিনীর হেলিকপ্টার পাইলট ও দীর্ঘদিনের কংগ্রেস সদস্য; তাঁর প্রচার অভিযানে অবকাঠামো, মধ্যবিত্তের ব্যয় হ্রাস ও সুশাসন ছিল মূল প্রতিশ্রুতি।

শেরিলের এই জয়ে তিনি নিউ জার্সির প্রথম ডেমোক্র্যাট নারী গভর্নর, যেখানে অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর ছিলেন রিপাবলিকান ক্রিস্টিন টড হুইটম্যান (১৯৯৪–২০০১)।

বহুল আলোচিত এই প্রতিদ্বন্দ্বিতা জাতীয় রাজনীতির দিক-নির্দেশক হিসেবে দেখা হয়েছিল। দি গার্ডিয়ান ও ওয়াল স্ট্রিট জার্নালসহ প্রধান গণমাধ্যমগুলোও শেরিলের জয় নিশ্চিত করেছে।