নিউ ইয়র্ক সিটির নব-নির্বাচিত মেয়র মামদানির ট্রানজিশন টিমে ৯ জন বাংলাদেশী অন্তর্ভুক্ত হয়েছেন। তারা প্রশাসন ও নীতি নির্ধারণের ক্ষেত্রে পরামর্শ প্রদান করবেন। সোমবার ঘোষণা করা ট্রানজিশন টিমে ১৭টি কমিটি এবং মোট ৪০০ জন সদস্য রয়েছেন।
নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম একসাথে ৯ জন বাংলাদেশী ট্রানজিশন টিমে কাজ করার সুযোগ পেল।
নব-নির্বাচিত মেয়রের এই উদ্যোগে বাংলাদেশীদের সক্রিয় অংশগ্রহণ শহরের রাজনৈতিক মঞ্চে বাংলাদেশীদের অবস্থানকে আরও দৃঢ় করছে। তারা ভবিষ্যতে নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার লক্ষ্য রাখছেন।
বাংলাদেশীরা ট্রানজিশন টিমের ৬টি কমিটিতে দায়িত্ব পালন করবেন। কমিটি অন কমিউনিটি অরগানাইজিং আছেন, ১. আব্দুল আজিজ, তারপ্রতিষ্ঠানের নাম ভুইয়ান হিলসাইড ইসলামিক সেন্টার। কমিটি অন কমিউনিটি সেফটিতে আছেন ২. সামশুল হক, রাইজ আপ নিউ ইয়র্ক। কমিটি অন ইমিগ্রেন্ট জাস্টিজ এ আছেন ৩. ফারিয়া আক্তার, যার প্রতিষ্ঠানের নাম ক্যাভ। কমিটি অন ইসমল বিজনেস এন্ডএমডব্লিউবিইএস এ আছেন ৪. আরমান চৌধুরী প্রতিষ্ঠানের নাম মুনা। ৫. ইমরান পাশা ৬. শাহারিয়ার রহমান, প্রতিষ্ঠানের নাম ভালো। এছাড়া কমিটি অন ওয়ার্কার জাস্টিজ এ আছেন মোহাম্মদ করিম চৌধুরী, প্রতিষ্ঠানের নাম আশ্যাল। কাজী ফৌজিয়া, প্রতিষ্ঠানের নাম ড্রামবিটস। শ্যামতলী হক, প্রতিষ্ঠানের নাম কিউনি স্কুল অব ল। আর কমিটি অন ইয়ুথ এন্ড এডুকেশন এ আছেন তাজিন আজাদ।
টিমের এই অন্তর্ভুক্তি নিউ ইয়র্ক সিটির বাংলাদেশী সম্প্রদায়ের জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।




