বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

ট্রাম্পের ইঙ্গিত: এইচ-১বি ভিসা সহজ হতে পারে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি প্রতিভা আনার জন্য এইচ-১বি ওয়ার্ক ভিসা ইস্যুতে নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলেছেন, “দেশে প্রয়োজনীয় চাকরির শূন্যতা পূরণে পর্যাপ্ত যোগ্য কর্মী নেই, তাই দক্ষ কর্মী আনার জন্য এইচ-১বি ভিসার ব্যবহার প্রয়োজন।”

স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বেতন কমার বিষয়টি সত্য হলেও “প্রতিভা আনতেও হবে।” সাংবাদিক লরা ইনগ্রাহাম যুক্তি দেন, দেশেই প্রচুর প্রতিভাবান মানুষ আছে, কিন্তু ট্রাম্পের মন্তব্য, “না, নেই, নেই। কিছু নির্দিষ্ট প্রতিভা নেই, মানুষকে শেখাতে হয়।”

ট্রাম্প চলতি বছরের সেপ্টেম্বরে জর্জিয়ায় হুন্দাই কারখানায় আইসিই-এর রেইডের উদাহরণ দিয়েছেন। সেখানে শত শত দক্ষিণ কোরিয়ান ঠিকাদারকে তাঁদের অভিবাসন পরিস্থিতি নিয়ে গ্রেপ্তার ও দেশত্যাগ করতে হয়।

এর আগে, তিনি এইচ-১বি ভিসার জন্য এক লাখ ডলারের আবেদন ফি আরোপের নির্বাহী নির্দেশে স্বাক্ষর করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রোগ্রাম আমেরিকার কম্পানিগুলোকে প্রতিযোগিতায় প্রবৃদ্ধিতে সহায়তা করে এবং দেশের কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রাখে।

এইচ-১বি ভিসা তিন বছর বৈধ থাকে এবং আরও তিন বছর নবায়নযোগ্য। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দেয় যে, দক্ষ বিদেশি শ্রমিক আনার নীতি সহজতর করা হতে পারে।