আমেরিকার নিউ ইয়র্ক ল’ এনফোর্সমেন্ট ফাউন্ডেশন ৪৭ ক্লাবের সঙ্গে মিলে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের জন্য সহায়তার উদ্যোগ নিয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে দিদারুল ইসলামের পরিবারের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের সহায়তায় সরাসরি অনুদান দেওয়া হয়েছে এবং ৪৭ ক্লাবের তৈরি স্মারক টি–শার্ট বিক্রির পুরো আয়ও পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাট্রোল বরো ব্রঙ্কসের অ্যাসিস্ট্যান্ট চিফ বেঞ্জামিন ডি. গার্লে, কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি চিফ ভিক্টোরিয়া সি. পেরি ও ইন্সপেক্টর কেন্টিশ। পাশাপাশি পিবিএ (পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন) এবং ফ্যামিলি অ্যাসিস্ট্যান্স ইউনিটের প্রতিনিধিরাও অংশ নিয়ে পরিবারের প্রতি সংহতি জানান।
আয়োজকদের ভাষ্যে, এই কর্মসূচির লক্ষ্য একদিকে পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করা, অন্যদিকে সহকর্মী হিসেবে দিদারুল ইসলামের কর্তব্যনিষ্ঠা ও মানবিক অবদান স্মরণে রাখা।
উপস্থিত কর্মকর্তারা বলেন, সম্প্রদায়ের পাশে দাঁড়ানোই নিউ ইয়র্ক পুলিশের ঐতিহ্য; এ ধরনের উদ্যোগ সংশ্লিষ্ট পরিবারের পাশে বাস্তব সাপোর্ট পৌঁছে দেয়।
আয়োজকরা আরও জানান, টি–শার্টসহ স্মারক সামগ্রীর বিক্রি ও অনুদান কার্যক্রম চলমান থাকবে; আগ্রহীরা নির্ধারিত চ্যানেলে অবদান রাখতে পারবেন। পরিবারের প্রতি সমর্থন অব্যাহত রাখতে তারা কমিউনিটি–ভিত্তিক সহযোগিতা আহ্বান করেন।
এছাড়া, এই বছরের ইউএনজিএ শিবিরটি ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের সম্মানে উৎসর্গ করা হয়েছে।




