বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গণ-অভ্যুত্থান দিবসে ‘দেশ’ নামে সিনেমার ঘোষণা নিরবের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষে নতুন একটি দেশপ্রেমভিত্তিক সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব। সিনেমার নাম ‘দেশ’, যেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি নিজেই।

সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। এতে নিরবকে দেখা যাবে একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে, যার নাম ‘দেশ’। চরিত্র ও গল্প—দুই জায়গাতেই দেশপ্রেমের ছোঁয়া থাকছে বলে জানিয়েছেন নিরব।

সিনেমার ঘোষণা প্রসঙ্গে নিরব বলেন, “ছবির গল্প যেহেতু দেশ ও দেশের মানুষের জন্য, তাই ঘোষণা দেওয়ার জন্য গণ-অভ্যুত্থান দিবসের চেয়ে ভালো সময় আর হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমার চরিত্রের নামও ‘দেশ’। নিজের নাম যখন দেশ হয়, তখন এক ধরনের আলাদা অনুভূতি কাজ করে।”

আগামী ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) থেকে ‘দেশ’-এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। একই দিনে সিনেমার ফার্স্ট লুক প্রকাশের কথাও জানিয়েছেন তিনি।

সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে বলেও জানান নিরব। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ৫ আগস্ট, গণ-অভ্যুত্থান দিবসে, সিনেমাটি মুক্তির পরিকল্পনাও রয়েছে।

দর্শকদের কাছে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের এক নতুন চলচ্চিত্র অভিজ্ঞতা পৌঁছে দিতে চায় ‘দেশ’—এমনটাই প্রত্যাশা নিরব ও নির্মাতাদের।