শনিবার

,

১১ই এপ্রিল, ২০২৬

শোবিজ তারকাদের ভালোবাসা দিবস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিসব। একই সাথে বাংলাদেশে আজ ঋতুরাজ বসন্তের প্রথমদিন। রঙ-ঋতু আর পাখির সুরে ভালোবসা মিলেমিশে তৈরি হয়েছে এক অন্যরক আবহ। বাংলাদেশের শোবিজ আঙ্গনের তারকারাও গা ভাসিয়েছেন প্রেমের জোয়ারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন ভালোবাসার বার্তা। 

গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বসন্তের সাজে ছবি পোস্ট করতে শুরু করেছেন শোবিজ তারকারা। আর আজ প্রিয় মানুষের সঙ্গে ভালোবাসা দিবস ভাগাভাগি করে নিয়েছেন কেউ কেউ। এই বিশেষ দিনে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুপালি পর্দার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, হ্যাপি ভ্যালেনটাইন ডে।

অন্যদিকে ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই স্বামী আদনানের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী। ক্যাপশনে ভালোবাসার বার্তায় তিনি লিখেছেন, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নেব, আদনান। স্বামীর প্রতি এমন ভালোবাসার বার্তা প্রকাশ করেছনে এই অভিনেত্রী।

এর আগের দিন বসন্তকে স্বাগত জানিয়ে হলুদ শাড়িতে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছিলেন, ফাল্গুনের শুভেচ্ছা। বসন্ত ছুয়ে গেছে সঙ্গীতশিল্পী কনাকেও। হলুশ পোশাকে ছবি পোস্ট করে তিনি ফাল্গুনের বার্তা দিয়েছেন। এদিকে, ভালোবাসার ইমোজি দিয়ে নিজের একটি ছবি শেয়ার করেছেন বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ক্যাপশনে লিখেছেন, বসন্তের শুভেচ্ছা।

বিনোদন জগতের মানুষের পাশাপাশি, বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসে শহরের রাস্তায় নেমে এসেছে ভালোবাসার পাখিরা। প্রকৃতির নতুন সাজে প্রেমিক যুগলরাও সেজেছে ভিন্ন সাজে। বিশেষ এই দিনটি সারবিশ্বের মতো বাংলাদেশেও বিশেষভাবে পালিত হচ্ছে। এতে নতুন মাত্রা যোগ করেছে ঋতুরাজ বসন্ত।