আমেরিকার ওয়াশিংটনে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে শুল্কবিষয়ক তৃতীয় ধাপের আনুষ্ঠানিক আলোচনা স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫:৩০ পর্যন্ত। এর আগে বেলা ১২:৩০টায় অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়। আগামীকাল সকাল ৯টায় আলোচনা আবার শুরু হবে।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সঙ্গে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ঢাকা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।
আমেরিকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ, যার সঙ্গে আছেন শুল্ক ও বাণিজ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো আলোচনা সমন্বয় করছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।




