বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ভুটানে ২২-০ গোলের ঐতিহাসিক জয়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভুটানে আয়োজিত নারী ক্লাব ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের নারী ফুটবলারদের দাপট অব্যাহত রয়েছে। পারো এফসির হয়ে খেলতে যাওয়া সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার ডাবল হ্যাটট্রিকে ভুটানের ফুটসিলিং এফসিকে ২২-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশি তারকাসমৃদ্ধ দলটি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পারো এফসি। প্রথমার্ধেই দলটি এগিয়ে যায় ১১-০ গোলে। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে দলটি এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ২২-০ ব্যবধানে।

ম্যাচে সাবিনা খাতুন একাই করেন ৭ গোল। তার সঙ্গে সমানতালে গোল করে ঋতুপর্ণা চাকমা, যার নামের পাশে জড়ায় ৬টি গোল। এছাড়া মাতসুশিমা সুমাইয়া ৪টি এবং মনিকা চাকমা করেন ২টি গোল। আরেকটি গোল করেন পারো এফসির বিদেশি খেলোয়াড় মিকো।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন।

ভুটানের ফুটবলের ইতিহাসে এটি অন্যতম বড় পরাজয়। বিশ্লেষকদের মতে, পারো এফসিতে বাংলাদেশি খেলোয়াড়দের উপস্থিতি দলটির শক্তি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশি ফুটবলারদের এই কৃতিত্ব দেশের নারীদের ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন ক্রীড়াবিশ্লেষকরা।