লিগ-ওয়ানে পয়েন্ট টেবিলের পঞ্চম দলের কাছে হেরেছে পিএসজি। ফরাসি ক্লাব রেনেসের মাঠে খেলতে গিয়ে বল দখলে এগিয়ে থাকলে ৩ গোল হজম করেছে লুইস এনরিকের দল। প্রতিপক্ষের পোস্টে একের পর এক আক্রমণ করেও ১ গোলের বেশি দিতে পারেনি ভিতিনিয়া-দেম্বেলেরা। এই হারে পয়েন্ট টেবিলেও চাপে পড়লো ফরাসি জায়ান্টরা।
পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান পাকাপোক্ত করতে রেনেসের মাঠে খেলতে নামে প্যারিস সেন্ট জার্মেই। তবে ৫ নাম্বার দলের ৩-১ গোলে হেরে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল। একের পর এক আক্রমণ করেও জয় নিয়ে ফিরতে পারেনি ফরাসি জায়ান্টরা।
ম্যাচের ৩৪ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক রেনেসে। মুসা আল তামারির গোলে দারুণ গোলে পিছিয়ে পড়ে পিএসজি। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও আগে গোল হজম করতে হয় দেম্বেলে-ভিতিনিয়াদের। প্রথমার্ধে চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি টেবিল টপাররা। ফলে ১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে প্যারিসের দলটি। তবে তাদের সামনে বাধা হয়ে দাড়ায় রেনেসের গোলরক্ষক ব্রাইস সাম্বা। একের পর গোল রুখে দিয়ে মাচের নায়ক হয়ে ওঠেন তিনি। আগ্রাসী পিএসজি উলটো ৬৯ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে। এর দুই মিনিট পর ওসমান দেম্বেলে ১ গোল শোধ দেন।
ম্যাচের ৮১ মিনিটে রেনেসের ব্রিল এমবোলো দলের হয়ে তৃতীয় গোল করেন। বাকি সময়ে আর কোনো দলই গোল দিতে না পারায় ৩-১ গোলে হেরে মাঠ ছাড়ে পিএসজি। হারলেও ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকল লুইস এনরিকে দল। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে পিএসজির ঘারে নিশ্বাস ফেলছে ‘আর সি লেন্স’।




