দক্ষিণ আফ্রিকার শেষ ওভার বল করতে আসলেন কাগিসো রাবাদা। স্ট্রাইক প্রান্তে তখন নুর আহমেদ। আফগানিস্তানের জয়ের জন্য দরকার ১৩ রান, আর সাউথ আফ্রিকার দরকার মাত্র ১ উইকেট।
তবে রাবাদার মতো অভিজ্ঞ বোলার প্রথম ডেলিভারিতে করলেন নো বল। পরের ডেলিভারিতে ওয়াইড। এরপর ফ্রি-হিটে আসেনি কোনো রান।
তবে দ্বিতীয় বৈধ ডেলিভারিতেই ছক্কা হাঁকান নুর। তৃতীয় বলে স্ট্রাইক রাখতে সিঙ্গেল না নেওয়ায় ৩ বলে আফগানিস্তানের জয়ের জন্য লাগত ৫ রান। এর পরের বলেই আবার নো দেন রাবাদা। আসে তিন রান।
৩ বলে ২ রানের সহজ সমীকরণ তখন আফগানদের সামনে। তবে এরপরের বলেই ফ্রি-হিটে ডাবল নিতে গিয়ে রান আউট হন ফজল হক ফারুকি।
এতে মূল ম্যাচ টাই হয়। সুপার ওভারে গড়ায় ম্যাচ। সুপার ওভারে লুঙ্গি এনগিডির বলে ১৭ রান তোলে আফগানিস্তান।
১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। নাটকীয়ভাবে প্রথম সুপারওভার টাই হয়।
দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা। আফগান বোলার আজমতের করা ওভারে ২৩ রান তোলে প্রোটিয়ারা।
২৪ রানের লক্ষ্যে এবার অনেকটা চাপের মধ্যেই মাঠে নামে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ টানা তিন ছক্কা হাকালেও জিততে পারেনি আফগানরা।




