ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আউটডোর কনসার্ট ‘কুয়াশার গান’। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্পিরিটস অব জুলাইয়ের যৌথ আয়োজনে এই কনসার্টে শীতার্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ করা হবে।
কনসার্টে অংশ নেবে চার জনপ্রিয় ব্যান্ড—কৃষ্ণপক্ষ, আভাস, চিরকুট ও অ্যাশেজ। সন্ধ্যা ৬টায় কৃষ্ণপক্ষের পরিবেশনার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাত সাড়ে ৯টায় অ্যাশেজ মঞ্চে উঠবে। অ্যাশেজের পরিবেশনার মাধ্যমে শেষ হবে আয়োজন।
আয়োজকেরা জানিয়েছেন, শীতের তীব্রতায় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এই মানবিক ও দাতব্য কনসার্টের আয়োজন করা হয়েছে।




