বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ফেসবুকে ক্ষোভ ও ক্লান্তির কথা জানালেন আঁখি আলমগীর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ব্যক্তিগত ক্ষোভ ও ক্লান্তির কথা জানিয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্টে আঁখি লিখেছেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ; কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে…মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’

নিজের প্রতি বিরক্তির কথাও জানিয়ে আঁখি লিখেছেন, ‘বিরক্ত নিজের ওপর। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা-এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’

পোস্টের শেষে তিনি উল্লেখ করেছেন, ‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’

তবে আঁখি কারও নাম উল্লেখ করেননি। পোস্টটি ঘিরে অনুরাগীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে; অনেকেই মন্তব্য করেছেন, এতে শিল্পীর ভেতরের ক্লান্তি ও শান্তি-খোঁজার আকুতি ফুটে উঠেছে।

সম্প্রতি আঁখি আলমগীরের দ্বৈত কণ্ঠের নতুন গান ‘প্রেম ব্যাপারী’ প্রকাশিত হয়েছে; সহশিল্পী পুলক অধিকারী। স্টেজ শো ও বিভিন্ন বিনোদন আড্ডাতেও নিয়মিত উপস্থিত এই শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। শিশু শিল্পী হিসেবে ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর তিনি গানে মনোযোগী হন এবং অডিও, চলচ্চিত্রের গান ও স্টেজ পারফরম্যান্স—সব ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় থাকছেন।