বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

চমক-সাদীর নতুন পারফরম্যান্সে ভক্তদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার হাজির হয়েছেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র ১২ সেকেন্ডের একটি টিজার ভিডিও প্রকাশ করেন চমক, যা শেয়ার হতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, দুজনেই সাদা পোশাকে সাজসজ্জা করেছেন এবং রোমান্টিক ভঙ্গিতে একে অন্যের দিকে তাকিয়ে নাচছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে বলিউড সিনেমা ‘পরমসুন্দরী’-এর জনপ্রিয় গান ‘ভিগি ভিগি শাড়িমে’।

ভিডিওর ক্যাপশনে চমক লিখেছেন, “আগুন না পানি! এখনো আবিষ্কার হয়নি। রুকাইয়া জাহান চমকের অসাধারণ পারফরম্যান্সের জন্য অপেক্ষা করো।” পাশাপাশি তিনি যোগ করেছেন, “এবার এমন এক পারফরম্যান্স আসছে, যা আগে কখনও দেখা যায়নি।”

এটি রুকাইয়া জাহান চমক ও শেখ সাদীর প্রথম যৌথ পারফরম্যান্স। তাদের রোমান্টিক রসায়ন এবং নতুন গানচিত্রের টিজার ভিডিও ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।

শেখ সাদী জানিয়েছেন, “ভিডিওটি প্রকাশ করা হয়েছে ভক্তদের মধ্যে আগ্রহ বাড়ানোর জন্য। এখনই বিস্তারিত কিছু জানালে মজা থাকবে না। আমাদের পরিকল্পনা অনুযায়ী এটি ধীরে ধীরে সামনে আসবে।”

আগের সময়ের তুলনায় অভিনয় ও মিডিয়ায় কম দেখা গেলেও চমক নিয়মিত সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। এর আগে তিনি ‘স্বর্গ’ নামের গানচিত্রে হাজির হন। এবার নতুন গানচিত্রে উপস্থিত থাকবেন শেখ সাদীর সঙ্গে।

টিজার ভিডিও প্রকাশ এবং ক্যাপশনের মাধ্যমে তারা ভক্তদের জন্য নতুন পারফরম্যান্সের অপেক্ষা আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছেন। এখন দেখার বিষয়, চমক–সাদীর এই নতুন আয়োজন কতটা দর্শকদের চমক দিতে সক্ষম হবে।