“অগ্রসর সংস্কার, স্থিতিস্থাপকতা এবং প্রবৃদ্ধি” শীর্ষক ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারাও এতে উপস্থিত ছিলেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশি প্রতিনিধিদল। পরে তারা একসঙ্গে ছবি তোলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
রাউন্ড টেবিলটির আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।




