সংবাদ ও বিনোদনভিত্তিক টিভি চ্যানেল এটিভি ইউএসএতে আসছে ফ্যামিলি শো “লেটস ব্রেক দ্য আইস”। শুক্রবার নিউ ইয়র্ক স্টুডিওতে কেক কেটে শো-এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান। একইদিন রেকর্ডিং হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব। রেইনি হাবিবার সঞ্চালনায় অতিথি ছিলেন মা সালমা হাসান লিজি ও সন্তান তৌসিফ হাসান। লেটস ব্রেক দ্য আইস প্রচারিত হবে নিউ ইয়র্ক সময় প্রতি শুক্রবার রাত ৯টায়।
পরিবার মানুষের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। টক-ঝাল-মিষ্টি সব রঙের সম্পর্কের আঁচলে জড়িয়ে থাকে পরিবার। বাবা-মা, ভাই-বোন কিংবা সন্তানদের মাঝে মাঝে রাগ-অভিমান জমে থাকে, কিন্তু ভালোবাসার বাঁধনই আবার মিলিয়ে দেয় সবাইকে। সেই ভালোবাসা ও পারিবারিক বন্ধনকে আরও শক্ত করতে এবার নতুন আঙ্গিকে হাজির হলো এটিভি ইউএসএ।

অনুষ্ঠানে আকাশ রহমান বলেন, “সংবাদ ও বিনোদনভিত্তিক টিভি চ্যানেল এটিভি ইউএসএ সবসময় গণমানুষের কথা বলে। তাই পরিবারের সম্পর্কের ভেতরে জমে থাকা রাগ-অভিমান মুক্ত করতে এবং টক-ঝাল-মিষ্টি সম্পর্ককে আরো দৃঢ় করতে এই অনুষ্ঠান দারুণ ভূমিকা রাখবে।
লেটস ব্রেক দ্য আইস টিভি শো’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিভি ইউএসএ’র শুভানুধ্যায়ী, দর্শক ও কমিউনিটির সদস্যরা। টিভি শোটির আইডিয়া অনুধাবন করে, জনপ্রিয়তা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনেকে। নতুন নতুন আয়োজনের মাধ্যমে এটিভি ইউএসএ সবসময় দর্শকের প্রত্যাশা পূরণে করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
উদ্বোধনের পরই নিউ ইয়র্ক স্টুডিওতে রেকর্ড হয় শো-এর প্রথম পর্ব। হোস্ট রেইনি হাবিবার প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা সালমা হাসান লিজি ও সন্তান তৌসিফ হাসান। তাদের আলোচনায় উঠে আসে একই পরিবারের দুই প্রজন্মের নানা অভিজ্ঞতা, টানাপোড়েন আর মমতায় ভরা সম্পর্কের গল্প।
লেটস ব্রেক দ্যা আইস প্রচারিত হবে নিউ ইয়র্ক সময় প্রতি শুক্রবার রাত ৯টায় এবং বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায়। পারিবারিক গল্পে ভরপুর এই নতুন আয়োজনসহ মজার সব অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করুন এটিভি ইউএসএ এইচডি ইউটিউব চ্যানেল।




