বৃহস্পতিবার

,

১১ই জুন, ২০২৬

সাগরিকার দুর্দান্ত জোড়া গোলে শুভ সূচনা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। ম্যাচে দুর্দান্ত জোড়া গোল করেছেন সাগরিকা।

প্রথমার্ধেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। আক্রমণাত্মক খেলায় শুরু থেকেই লাওসকে চাপে রাখে বাংলাদেশের কিশোরীরা। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল।

বুধবার ভিয়েনতিয়েনে নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে কর্ণার থেকে আসা বল বক্সের মধ্যে থেকে হেডের সাহায্যে জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা। পাঁচ মিনিট পর শিখা সিনহার জোড়ালো শট ক্রসবারে লেগে ফেরত আসলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৫৯ মিনিটে তৃষ্ণার থ্রু পাস থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন মুনকি আক্তার। ৮৭ মিনিটে এক গোল পরিশোধ করে লাওস। তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডলকে পরাস্ত করেন লাওসের ফরোয়ার্ড আন্না কিউ অনসি। যোগ হওয়া সময়ে সাগরিকার দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, তরুণ এই দলটি ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময় এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্যের প্রত্যাশা করা হচ্ছে।