শনিবার

,

২৪শে জানুয়ারি, ২০২৬

ওষুধ আমদানিতে ১৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওষুধশিল্পকে ঘুরে দাঁড় করাতে আমদানিকৃত ওষুধের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রাথমিকভাবে আমদানিকৃত ওষুধের ওপর ‘ছোট পরিমাণ শুল্ক’ আরোপ করা হবে, যা এক বছরের মধ্যে ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ ১৫০ শতাংশ এবং পরবর্তীতে ২৫০ শতাংশ পর্যন্ত উন্নীত করা হবে।

ট্রাম্প বলেন, “এক বছর, সর্বোচ্চ দেড় বছরের মধ্যে শুল্ক হার ১৫০ শতাংশে পৌঁছাবে এবং পরবর্তীতে ২৫০ শতাংশে গিয়ে থামে। কারণ আমরা চাই আমাদের দেশে ওষুধ তৈরি হোক।” তবে প্রাথমিক শুল্কের সঠিক পরিমাণ তিনি নির্দিষ্ট করেননি।

এছাড়া ট্রাম্প জানান, আমদানিকৃত সেমিকন্ডাক্টর ও চিপসের ওপরও শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে, যার ঘোষণা আগামী সপ্তাহে আসতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

আমেরিকা ইতোমধ্যে ওষুধ খাতের ওপর ‘জাতীয় নিরাপত্তা’ ভিত্তিক তদন্ত পরিচালনা করছে, যার চূড়ান্ত প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য শুল্ক আরোপের জন্য প্রস্তুতি নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ আমেরিকার ভোগান্তি কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নেওয়া হলেও, এর ফলে আন্তর্জাতিক বাজারে ওষুধ ও প্রযুক্তি পণ্যের সরবরাহ ও মূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে।