বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এনবিআরের ৪৯ কর্মকর্তাকে একদিনে বদলি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

একদিনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বদলি করেছে ৪৯ জন কর্মকর্তাকে। এদের মধ্যে রয়েছেন ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জারি করা দুটি আলাদা প্রজ্ঞাপনে বদলির এই তথ্য জানানো হয়েছে, যেগুলোতে স্বাক্ষর করেন কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর।

বদলি হওয়া ২৫ অতিরিক্ত কমিশনার হলেন—মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া, ড. মোহাম্মদ তাজুল ইসলাম, ড. মো. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা মোহাম্মদ আমিনুল ইহসান, মোহাম্মদ মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. মিলন শেখ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. জিয়াউর রহমান খান, মো. রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, মোছা. শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মোহাম্মদ মাহবুব হাসান, নুসরাত জাহান, মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ ও কামনাশীষ। এনবিআরের বিভিন্ন দপ্তরে কাজ করা এই কর্মকর্তাদের প্রতিষ্ঠানটির অন্যত্র বদলি করা হয়েছে।

বদলি হওয়া ২৪ যুগ্ম কমিশনার হলেন—মোহাম্মদ ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সালাউদ্দিন রিজভী, মো. মিজানুর রহমান, মো. পায়েল পাশা, মো. নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, মো. শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, মোহাম্মদ নাহিদুন্নবী, মো. খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, মো. রিয়াজুল ইসলাম, মো. পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, মো. সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক ও ছৈয়দুল আলম। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে এনবিআরের বিভিন্ন দপ্তরে কাজ করা এই কর্মকর্তাদের প্রতিষ্ঠানটির অন্যত্র বদলি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর্মকর্তার একযোগে বদলিকে অনেকেই বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছেন। সংশ্লিষ্টদের মতে, বদলি একটি নিয়মিত প্রক্রিয়া হলেও একসঙ্গে এতজন কর্মকর্তাকে সরানো বিরল ঘটনা।

জানা গেছে, বদলি হওয়া অনেক কর্মকর্তাই এনবিআর বিলুপ্তি এবং চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এদের মধ্যে কেউ কেউ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এর আগে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে এনবিআরের ২৭ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে। এ ছাড়া কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এই সব পদক্ষেপকে এনবিআরের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।