বৃহস্পতিবার

,

১১ই জুন, ২০২৬

মেহজাবীনকে ছাপিয়ে মন্ট্রিয়ল মাতালেন কেয়া পায়েল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় নায়িকা কেয়া পায়েলের জাদুকরী পারফরমেন্সে এবার অনেকটাই যেনো নিষ্প্রভ হয়ে গেলেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কেয়া পায়েলের পারফরমেন্সের সময় দর্শকদের কড়তালিতে পুরো হল মুখরিত হয়ে উঠলেও মেহজাবীন চৌধুরী মঞ্চে উঠতেই যেনো ক্লান্তি ভর করে সবার চোখে মুখে। কেউ কেউ বলেন উঠেন, ঘুম পাচ্ছে, দয়াকরে দ্রুত মঞ্চ থেকে নামুন।

অবাক করা এই ঘটনা ঘটে কানাডার মন্ট্রিয়লে। রবিবার রাতে শহরের শেরাটন লাভাল হোটেলে রং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৫ উপলক্ষে চলে এই জমকালো আয়োজন। যেখানে দুর্দান্ত পারফরমেন্স করে দর্শকদের মড় কেড়ে নেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। যেন একাই কাপিয়ে গেলেন কানাডার মন্ট্রিয়ল। তবে মেহজাবীন নিজের জনপ্রিয়তায় ভাটা দেখে নিজেই যনো অবাক বনে যান।

ব্যবসা ও বিনোদন অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের সম্মাননা প্রদানই ছিলো ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৫ এর মূল উদ্দেশ্য। তবে, এর বাইরেও পুরো আয়োজন জুড়ে ছিলো বাঙালিয়ানা, ঐতিহ্য ও সংস্কৃতির এক বর্ণাঢ্য প্রকাশ।

জমকালো সাংস্কৃতিক আয়োজনের ফাঁকে ফাঁকে এওয়ার্ড তুলে দিয়ে সম্মানিত করা হয় ব্যবসা ও বিনোদন অঙ্গনের তারকাদের। চলতি বছর বিনোদন সেক্টরে এওয়ার্ড জয় করেন, কেয়া পায়েল, মিশু সাব্বিক, জিয়াউল হক পলাশ, সাদিয়া ইসলাম মৌ, মেহেজাবিন চৌধুরী, পারসা ইভানা, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, কণ্ঠশিল্পী প্রীতম হাসান, গীতিকার কবির বকুলসহ অনেকে। আজীবন সম্মাননা পান জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। অ্যাওয়ার্ড লাভ করেন সময় টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকি। তবে সবথেকে আকর্ষণীয় বিজনেস আইকনের এওয়ার্ড তুলে দেয়া হয় নিউ ইয়র্কের অন্যতম সফল ব্যবসায়ী, আশা গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমানের হাতে। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এশা রহমান। গৌরবময় এই মুহূর্তে আরো ছিলেন ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান এন্ড প্রেসিডেন্ট লিটন আহমেদ।

বিশাল এই আয়োজনের পেছনে ছিলো মন্ট্রিয়লভিত্তিক প্রতিষ্ঠান রং। উদ্যোক্তা তানভীর আহমেদ-এর হাত ধরে গড়ে ওঠা প্রতিষ্ঠান রং শুধুমাত্র একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নয়, এটি এক সাংস্কৃতিক আন্দোলনের নাম। প্রতিষ্ঠানটির লক্ষ্য দক্ষিণ এশীয় কমিউনিটির শিল্প, সংস্কৃতি ও সম্প্রীতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা।