বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জাপানি টয়োটা হায়েস গাড়ি বিক্রি করবে প্রগতি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড টয়োটার জনপ্রিয় মডেল টয়োটা হায়েস এখন থেকে পাওয়া যাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (পিআইএল)। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনস্থ প্রগতি ইন্ডাস্ট্রিজের চট্টগ্রাম কারখানায় রবিবার (১৪ ডিসেম্বর) এ পার্টনারশিপ যাত্রার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিথ সিং। এছাড়া বিএসইসির চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব), যুগ্ম সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ, প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

নতুন সংযোজিত টয়োটা হায়েস কমিউটার গাড়িটি ১২ আসনবিশিষ্ট একটি আধুনিক যানবাহন। এতে রয়েছে—উচ্চ ক্ষমতার অকটেন চালিত ২৬৯৪ সিসি’র ২.৭ লিটার ইঞ্জিন, ৫ স্পিড ম্যানুয়াল, হুইলবেস ২৫৭০, টর্ক-২৪১/৩৮০০, ডাবল উইসবন লিফ স্প্রিং সাসপেনশন, ৫ মি. টার্নিং রেডিয়াস, ২ হুইল ড্রাইভিং সিস্টেম ও ৭০ লিটার ধারণ ক্ষমতার ফুয়েল ট্যাংক।

টয়োটা হায়েস কমিউটার গাড়িটির রেজিস্ট্রেশন বাদে মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লাখ পঁচাত্তর হাজার টাকা।