সোমবার

,

১৯শে জানুয়ারি, ২০২৬

বিপিএলে ৯ আসর পর ফিরল খেলোয়াড় নিলাম

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে নয় আসর পর ফের অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড় নিলাম। রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে হয় নিলামটি। তবে দিনটি ছিল বেশ ঘটনাবহুল। বিপিএলের ‘লাল তালিকা’ থেকে বাদ পড়া কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করায় নির্ধারিত সময়ে নিলাম শুরু করতে পারেনি আয়োজকরা।

নিলামে স্থানীয় ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ব্যয়সীমা ছিল ৪ কোটি ৫০ লাখ টাকা। তবে কোনো দলই সেই সীমায় পৌঁছাতে পারেনি। সবচেয়ে বেশি ব্যয় করেছে রংপুর রাইডার্স—৪ কোটি ১৬ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে চট্টগ্রাম রয়্যালস—৩ কোটি ৮৭ লাখ টাকা এবং সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার দলে নেওয়া রাজশাহী ওয়ারিয়র্স ব্যয় করেছে ৩ কোটি ৮১ লাখ। সবচেয়ে কম ব্যয় করেছে নোয়াখালী এক্সপ্রেস—২ কোটি ৬৩ লাখ। সিলেট টাইটানস ব্যয় করেছে ২ কোটি ৭৪ লাখ এবং ঢাকা ক্যাপিটালস ব্যয় করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটারের জন্য দলগুলোর বরাদ্দ ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার। তবে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স বিদেশি ক্রিকেটারের পেছনে ৫০ হাজার ডলারও ব্যয় করেনি। একমাত্র ঢাকা ক্যাপিটালসই বিদেশিদের পেছনে সর্বোচ্চ ৭৫ হাজার ডলার ব্যয় করে তিনজন বিদেশি খেলোয়াড় দলে নেয়।

নিলামের সবচেয়ে দামি ছিলেন ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম, যাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেয় চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্স বড় অঙ্কে দলে নিয়েছে তাওহিদ হৃদয়কে ৯২ লাখ টাকায় এবং লিটন দাসকে ৭০ লাখ টাকায়।

রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম।
নিলাম থেকে : লিটন কুমার দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদি হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদ উল্লাহ (৩৫ লাখ), এমিলো গে (১০ হাজার ডলার), মোহাম্মদ আখলাক (১০ হাজার ডলার)।

ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস।
নিলাম থেকে : শামীম হোসেন পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফ উদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার)।

চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি : শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, আবরার আহমেদ।
নিলাম থেকে : নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার (২২ লাখ), মাহমুদুল হাসান (৩৭ লাখ), মাহমুদুল হাসান জয় (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), জাহিদুজ্জামান সাগর (১১ লাখ), নিরোশান ডিকভেলা (৩৫ হাজার ডলার), অ্যাঞ্জেলো পেরেয়া (২০ হাজার ডলার)।

রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ।
নিলাম থেকে : তানজিম সাকিব (৬৫ লাখ), ইয়াসির আলি চৌধুরী (৪৪ লাখ), আকবর আলি (৩৪ লাখ), রিপন মণ্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), আব্দুল গাফফার সাকলাইন (৪৪ লাখ), এস এম মেহেরব হাসান (৩৯ লাখ), ওয়াসি সিদ্দিকি (১৯ লাখ), মোহাম্মদ রুবেল (১১ লাখ), মুশফিকুর রহিম (৩৫ লাখ), দুশান হেমান্থ (২৫ হাজার ডলার), জাহান্দাদ খান (২০ হাজার ডলার)।

সিলেট টাইটানস
সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, মেহেদী মিরাজ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির।
নিলাম থেকে : পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), ইবাদত হোসেন চৌধুরী (২২ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মমিনুল হক (২২ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার)।

নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি : হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস।
নিলাম থেকে : জাকের আলি অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দীপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদি হাসান রানা (১৪ লাখ), সৈকত আলি (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলি (২৫ হাজার ডলার)।

নিলাম ঘিরে ব্যয়সীমা, দলগত কৌশল, স্থানীয় ও বিদেশি ক্রিকেটার বাছাই এবং হাইকোর্টের রিটসহ নানা বিষয় এবারও আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর মাঠের লড়াইয়ে—নিলামে ব্যয়ের এই ভিন্নতা মাঠের পারফরম্যান্সে কী প্রভাব ফেলে, সেটিই দেখার অপেক্ষা।