বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে প্রথমবার অংশ নেবে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’। দেশ ট্রাভেলসের মালিকানায় গঠিত এই দলটি যোগ হওয়ায় এবার বিপিএল পাঁচের পরিবর্তে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে।
বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে সব দলকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। এর ফলে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস এবং নতুন দল নোয়াখালী এক্সপ্রেস—মোট ছয়টি দল অংশ নেবে এবারের বিপিএলে।
এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটের বদলে হবে অকশন, যা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে টুর্নামেন্ট এবং ২৩ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।




