বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে লড়াই করার পর সোমবার (২৪ নভেম্বর) তিনি মৃত্যুবরণ করেছেন।
ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। এনডিটিভি জানিয়েছে, ধর্মেন্দ্রের মৃত্যু ভারতের সিনেমার ছয় দশকের সোনালি অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে আনুষ্ঠানিকভাবে পরিবার এই খবর প্রকাশ করেনি। ভারতীয় মিডিয়া জানিয়েছে, পূর্বে সংবাদমাধ্যমে মৃত্যুর খবর প্রচার হওয়ায় পরিবারের মধ্যে কিছু অভিমান ছিল। তবে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর হয়তো আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
ধর্মেন্দ্র ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার গভীর আগ্রহ তাকে মুম্বাইয়ের পথে নিয়ে যায়। ১৯৬০ সালে ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। ষাটের দশকের মাঝামাঝি তার হিট ছবির ধারাবাহিকতায় দর্শকদের মনে জায়গা করে নেন।
ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্র দুইবার বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তাঁর দুই পুত্র—সানি দেওল ও ববি দেওল এবং দুই কন্যা—বিজেতা দেওল ও অজিতা দেওল। পরে তিনি নন্দিত অভিনেত্রী হেমা মালিনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন; তাদের কন্যা এষা দেওল।
ধর্মেন্দ্রের অভিনীত নতুন ছবি ‘ইক্কিস’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
ফিল্মফেয়ার এবং ভক্তরা এখন তার প্রয়াণে শোক প্রকাশ করছেন এবং ভারতীয় চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি নায়ককে স্মরণ করছেন।




