বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ নভেম্বর সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও বিশেষ আদেশের মাধ্যমে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) জারি করা আরেক আদেশে এনবিআর জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করা যাবে। আবেদনপত্রে ব্যর্থতার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।

এনবিআর আরও জানায়, ২০২৫-২৬ কর বছরে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকেও কিছু ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব অব্যাহতির আওতায় থাকছেন— ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা; বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা; মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির রিটার্ন দাখিল; বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

কর প্রশাসন বলছে, করদাতাদের সুবিধা বিবেচনায় এনে এবং প্রযুক্তিগত সমস্যাগুলোর কারণে সময় বৃদ্ধি করা হয়েছে।