সাপ্তাহিক ছুটির সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে হচ্ছে বিশেষ কনসার্ট ‘১৫ স্টোরিজ’। আয়োজন করেছে দ্য সংরাইটারস কালেক্টিভ; যেখানে নিজস্ব মৌলিক গান ও সৃষ্টির পেছনের গল্প শোনাবেন ১৫ জন সিঙ্গার–সংরাইটার।
শিল্পীরা হলেন জয় শাহরিয়ার, আসির আরমান, ইমতিয়াজ বর্ষণ, রায়হান ইসলাম শুভ্র, এ কে রাহুল, মুমতাহিনা মেহজাবিন, ইশমামুল ফারহাদ, রোদশী, সামিন ইয়াসার, আর বাশার লিসান, পেহনাজ উপমা, অং, তানজির শুদ্ধ, মুহিব ফয়সাল লিংকন ও মারুফ মিয়া।
আয়োজকেরা জানাচ্ছেন, ‘১৫ স্টোরিজ’ মূলত মৌলিক গানের মঞ্চ—কভার নয়, শিল্পীরা শোনাবেন নিজেদের লেখা–সুরের গান, সঙ্গে থাকবে গান তৈরির অভিজ্ঞতার গল্পও।
আয়োজনটি শুরু হবে ৭ নভেম্বর, বিকেল ৫টায়। টিকিটের মূল্য ৫০০ টাকা।




