সংগীতশিল্পী ও সুরকার হৃদয় খানের সুরে নতুন গান গাইলেন সানিয়া সুলতানা লিজা। গানের শিরোনাম ‘নেই অধিকার’। র্যাপার তওফিক আহমেদের লেখা গানটির সংগীতায়োজনও করেছেন হৃদয় খান।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সম্প্রতি কক্সবাজারে হয়েছে শুটিং। ভিডিওতে লিজার সঙ্গে মডেল হিসেবে অংশ নিয়েছেন মোহতারাম বিল্লাহ।
নতুন গানের খবর জানিয়ে নিজের ফেসবুকে লিজা লেখেন, এ এক হারিয়ে যাওয়ার গান, এক নীরব বেদনার গল্প… যেখানে ভালোবাসা আছে, কিন্তু দাবি নেই। এ ধরনের গানে এটি তার প্রথম যাত্রা বলেও উল্লেখ করেন তিনি। দর্শক–শ্রোতাদের প্রতি প্রত্যাশা জানিয়ে লিজা বলেন, ‘নেই অধিকার’ সবার হৃদয় ছুঁবে।
লিজা জানান, বৃহস্পতিবার তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘নেই অধিকার’ গানের মিউজিক ভিডিওটি।




