বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সাফ অ্যাথলেটিকসে প্রথম পদক পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৪x১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জিতে প্রথম পদক পেল বাংলাদেশ। ইসমাইল, আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম সমন্বয়ে গড়া দলটি ৪০.৮৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়।

স্বর্ণ জিতেছে শ্রীলঙ্কা—সময় ৩৯.৯৯ সেকেন্ড। স্বাগতিক ভারত ৪০.৬৫ সেকেন্ড দৌড়ে রৌপ্য পায়।

মেয়েদের ৪x১০০ রিলেতে ৪৮.২১ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশ; ৪৭.৭৯ সেকেন্ডে মালদ্বীপ জেতে ব্রোঞ্জ।