বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ইনজুরি টাইমে রাফায়েল মেরকিয়েসের হ্যাটট্রিকে সফরকারীরা জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের শুরুতে বাংলাদেশ এগিয়ে যায় হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি-কিকে (১-০)। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কর্ণার থেকে গোল করে হংকং সমতায় ফেরে (১-১)।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সোহেল রানার ভুলে মেরকিয়েস গোল করে দলকে এগিয়ে নেন (২-১)। ৭৪ মিনিটে আবারো বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতায় তিনি নিজের দ্বিতীয় গোল করেন (৩-১)। তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা। ৮৪ মিনিটে শেখ মোরসালিন ব্যবধান কমান (৩-২) এবং ইনজুরি টাইমে শমিত সোমের হেডে বাংলাদেশ সমতায় ফেরে (৩-৩)।

কিন্তু সমতা টিকেনি। ইনজুরি টাইমেই মেরকিয়েসের হ্যাটট্রিক গোলে (৪-৩) জয় নিশ্চিত করে হংকং।

এই ফলাফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠেছে হংকং। সিঙ্গাপুর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর মাত্র ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তলানিতে।

ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া অনুপস্থিত ছিলেন। তার বদলে মিডফিল্ডার সোহেল রানা অধিনায়কত্ব করেন। একাদশে ছিলেন মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।