বাংলাদেশ ব্যাংক (বিবি) বৃহস্পতিবার মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ ইউএস ডলার ক্রয় করেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ইউএস ডলারের বিপরীতে টাকার কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা ৮০ পয়সা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ২ হাজার ৮৮ মিলিয়ন ইউএস ডলার ক্রয় করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে সক্রিয় রাখতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত এ ধরনের নিলামের মাধ্যমে ডলার ক্রয়ে বাজারে হস্তক্ষেপ করছে।
তিনি আরও বলেন, ডলারের বিনিময় হার যদি টাকার বিপরীতে বৃদ্ধি পায়, তবে একই প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রিও করা হবে। প্রয়োজনে স্থানীয় মুদ্রার বিপরীতে ইউএস ডলারের হার স্থিতিশীল রাখতে যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।




