বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

অবিসিটিমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখেন নাসির শিকদার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

৩১শে আগস্ট ২০২৫, অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘টিসিএস সিডনি ম্যারাথন’। এটি পৃথিবীর সপ্তম মেজর ম্যারাথন। এই আয়োজনে অংশগ্রহণ করলেন, বাঙালি ম্যারাথনার নাসির শিকদার।

পৃথিবীর প্রায় একশো বিশটিরও বেশি দেশ থেকে আগত পয়ত্রিশ হাজার ম্যারাথনার অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হয় এই ম্যারাথন দৌড়। নর্থ সিডনি ওভাল থেকে শুরু হওয়া এই ম্যারাথন দৌড় শেষ হয় সিডনি অপেরা হাউজে গিয়ে। ম্যারাথন উপলক্ষ্যে পুরো শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।

নাসির শিকদার একজন ম্যারাথনার ও দৌড়বিদ। কাজ করছেন ‘অবিসিটি ফ্রি ওয়ার্ল্ড’ নিয়ে।
একসময় চূড়ান্তরকম অবিসিটি আক্রান্ত নাসির শিকদার, নিজে দৌড়ের মাধ্যমে অবিসিটি মুক্ত হয়ে এসেছেন ম্যারাথনের আসরে।

প্রায় চার বছরে তিনি কমপ্লিট করেছেন ১৮৩টি হাফ-ম্যারাথন, ৩৭টি ম্যারাথন ও ১০টি আল্ট্রা ম্যারাথন। সর্বসাকুল্যে তিনি দৌড়েছেন, প্রায় ৮ হাজার মাইল। নিজের সুস্থতা ও দৌড়জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছেন আরও হাজারও মানুষের সাথে।

নাসির শিকদার একটি অবিসিটি মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখেন!