বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির এজিএমে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির এজিএমে (বার্ষিক সাধারণ সভা) ব্যাপক হট্টগোল ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। কবরের জায়গা কেনার প্রয়োজনীয়তা ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে শুরু হওয়া বিতর্ক একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয়।

রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কুইন্সের উডসাইড এলাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। সভার শুরুতে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বিগত বছরের সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন। তবে সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন, যেখানে কবর কেনার বিষয়টি উঠে আসে।

সাবেক সভাপতি মোহাম্মদ আজিজ অভিযোগ করেন, সংগঠনের বাড়ির ট্যাক্স মওকুফ করতে না পারা, কবর কেনা এবং ৫০ বছর পূর্তি উপলক্ষে অর্থ অপচয়সহ নানা অনিয়ম হয়েছে। এ নিয়ে সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক দেখা দেয়।

 

 

সভায় সভাপতি আতাউর রহমান সেলিম বর্তমান কমিটির ওপর আস্থা রাখার জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ সোসাইটির কার্যক্রম আরও স্বচ্ছ ও সংগঠিত হবে।

এর আগে সন্ধ্যা সাতটায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভা শুরু হয়। মোনাজাতে সংগঠনের সমৃদ্ধি কামনা করা হয়। পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।