বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউইয়র্কের লং আইল্যান্ড বাংলাদেশি আমেরিকান কমিউনিটির ফ্যামিলি রিইউনিয়ন

রাশেদ বাপ্পী
ছবি: সংগৃহীত

নাচ, গান আর ভরপুর আনন্দ-উৎসবে অনুষ্ঠিত হলো Bangladeshi American Community of Long Island–এর “Family Reunion & Cultural Program। স্থানীয় সময় শনিবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর অংশগ্রহণে একটি মিলনমুখর ও উৎসবময় পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নিউইয়র্কের বিশিষ্ট উদ্যোক্তা দম্পতি আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান। সঙ্গীত পরিবেশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কনা ও ইবরার টিপু।

প্রবাসে থেকেও শিকড়ের টান ভুলে না যাওয়ার এক অনন্য উদাহরণ তৈরি করেছে Bangladeshi American Community of Long Island। সংগঠনটির উদ্যোগে আয়োজিত “Family Reunion & Cultural Program”-এ মিলিত হয় বিভিন্ন বাংলাদেশি পরিবার, যেখানে আনন্দ, সংস্কৃতি আর পারিবারিক বন্ধনের এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয়।

পরিবার, সংস্কৃতি ও কমিউনিটির ঐক্য-এই বার্তা নিয়ে আয়োজিত অনুষ্ঠান মাতিয়ে তোলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কনা। একের পর এক গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে আনন্দের ঢেউ তোলেন তিনি।

 

 

বাংলা গানের সুরের জাদুতে মেতে উঠেন ছেলে বুড়ো সবাই। গানের তালে তালে নাচতে শুরু করেন। দেশ থেকে হাজার মাইল দূরে প্রবাসে থেকেও গানের সুরে যেনো বাংলাদেশকে হাতের কাছে পেয়ে যান আগতরা।

দর্শকের অনুরোধে এরপর সঙ্গীত পরিবেশ করেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী ইবরার টিপু।

এর আগে নিজ হাতে মজার মজার পিঠা বানিয়ে স্টল সাজিয়ে তোলেন প্রবাসী নারীরা। বাহারি রং আর ডিজাইনের মজাদার পিঠা সবার জিভে জল এনে দেয়। তবে পিঠা খাওয়ার আগে হাতে তৈরি মজার সব পিঠা নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসে পড়েন বিচারকের দল। পরে পিঠা তৈরির প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারকরা।

Bangladeshi American Community of Long Island “Family Reunion & Cultural Program এর সব থেকে আকর্ষণীয় বিষয় ছিলো নিউইয়র্ক ফ্যাশন হাউজের বাহারি পোশাকের স্টল। বাংলাদেশ ও ভারতের বিখ্যাতসব সেলিব্রিটিদের ডিজাইনের চমৎকার সব পোশাক হাত কাছে পেয়ে এক প্রকার লুফে নেন আগত প্রবাসীরা। স্টল থেকে জানানো হয়, ১৭৬-১০ জ্যামাইকা এভিনিউতে বড় পরিসরে যাত্রা শুরু করা নিউইয়র্ক ফ্যাশন হাউজ প্রবাসীদের পোশাকের চাহিদা পূরণে বদ্ধ পরিকর।

 

 

পারিবারিক আনন্দমুখর এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জয় ও মিলন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন, মর্টগেজ ব্যাংকার মোহাম্মদ জান ফাহিম, বেলো পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারীরা ফয়সাল আহমেদ, রিব ডিসকাউন্ট টায়ারের রফিকুল ইসলাম, সেভেন এলিভেনের নুসরাত খান, বারী হোম কেয়ারের আসিফ বারী টুটুল, আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান। কমিউনিটির জন্য Bangladeshi American Community of Long Island- ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন সংগঠনেন সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

রাতে ডিনার পরিবেশনের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এই অনুষ্ঠান শেষ হয়। তবে চমৎকার পরিবারিক মেলবন্ধনের এই আয়োজনের রেশ রয়ে যাবে বহুদিন।