বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের বেলজিয়ামের ভিসা আবেদন আর দিল্লিতে গিয়ে জমা দিতে হবে না—ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারেই আবেদন নেওয়া হবে।

আগামী ১৬ নভেম্বর থেকে ভিএফএস ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেওয়া যাবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারতের দিল্লিতে অবস্থিত বেলজিয়ামের দূতাবাস এ তথ্য জা‌নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের সময়সূচিতে বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ভিএফএস গ্লোবাল ঢাকার বনানী অফিস বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে।