বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দুর্গাপূজা ৩ ও ৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
ছবি: টাইমস স্কয়ার দুর্গাপূজা ২০২৪

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আগামী ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে টাইমস স্কয়ার দুর্গাপূজা ২০২৫। আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গলি ক্লাব ইউএসএ জানিয়েছে, এটি শুধু একটি ধর্মীয় পূজা নয়, বরং বিশ্বদরবারে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রদর্শনী হতে যাচ্ছে।

উৎসবকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আয়োজকদের মতে, এবারের দুর্গাপূজা হবে শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রবাসী বাঙালিদের ঐতিহ্য ও গৌরব প্রকাশের এক বিরল আয়োজন।

গত শুক্রবার ম্যানহাটনের একটি রেস্তোরাঁয় উৎসবের থিম সং উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন খ্যাতনামা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কণ্ঠশিল্পী শুভ্র দেব এবং অভিনেতা জায়েদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইমস স্কয়ার দুর্গাপূজা এখন শুধু প্রবাসী বাঙালিদের নয়, বরং বৈশ্বিক অঙ্গনে বাঙালি সংস্কৃতির প্রতীক হয়ে উঠছে।

“আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য—এসো উদযাপন করি বিশ্বজুড়ে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ পূজা উৎসব ঘিরে ইতিমধ্যেই নিউ ইয়র্কের প্রবাসী বাঙালি কমিউনিটিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

বেঙ্গলি ক্লাব ইউএসএ জানায়, এবারের অনুষ্ঠান হবে প্রবাসী বাঙালিদের গর্বের উৎসব এবং বিশ্বজুড়ে বাঙালি ঐতিহ্যের এক দৃষ্টিনন্দন প্রদর্শনী