ওমানে প্রবাসী কর্মীদের জন্য সতর্কবার্তা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া পেশাগত সনদপত্র বা লাইসেন্স ব্যবহার করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় জানায়, যারা বৈধ লাইসেন্স বা সনদের বদলে জাল ডকুমেন্ট ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের মধ্যে বৈধতা নিশ্চিত করা এবং প্রতারণার সুযোগ কমানো লক্ষ্য করা হয়েছে।
ওমানের শ্রম মন্ত্রণালয় আরও সতর্ক করেছে, কোনো প্রবাসী যেন অবৈধ মাধ্যম বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে চাকরির সুযোগ বা লাইসেন্স নেন না। সকল প্রক্রিয়া সরাসরি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয়ের এই ঘোষণা দেশের প্রবাসী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হচ্ছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মাধ্যমে শ্রমক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখার পাশাপাশি প্রতারণা ও নিরাপত্তা ঝুঁকি কমানো হবে।



