বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর রহমান মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় নিউ ইয়র্কের জ্যামাইকার আশা পার্টি সেন্টারে।
অনুষ্ঠানে আশা ডে কেয়ারের প্রবীণ সদস্য, প্রবাসী বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবাই একসঙ্গে প্রয়াত শামসুর রহমানের রূহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

প্রয়াত শামসুর রহমান ছিলেন আশা গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমানের বাবা। আবেগভরা কণ্ঠে বাবার স্মৃতিচারণ করে আকাশ রহমান বলেন, “মৃত্যুর আগে বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন, কারো ক্ষতি করো না। আমি তার সেই আদর্শ বুকে ধারণ করে সাধ্যমতো মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি এবং ভবিষ্যতেও এই পথেই চলব।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান, জেনারেল ম্যানেজার মো. বোরহানুস সুলতান, সহকারী ম্যানেজার মনজুরুল আলম, সিনিয়র কোঅর্ডিনেটর মোহাম্মদ আসিফ আলম খান, মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী, এসএম ফরমান হোসাইনসহ অনেকে।




