বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কানাডায় স্কুলে ও আবাসিক এলাকায় বন্দুক হামলায় ১০ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

কানাডায় একটি স্কুলে ও আবাসিক এলাকায় বন্দুক হামলায় অন্তন্ত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ৩০ জন।

দেশটির পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে একটি মাধ্যমিক স্কুলের ৭ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। দুইজন আবাসিক এলাকার বাসিন্দা। সন্দেভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ নামের পাহাড়ি শহরে এ ঘটনা ঘটে। এলাকাটি রকি পর্বতমালার পাদদেশে। রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। 

কানাডার বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, সন্দেহভাজন বন্দুকধারী একজন নারী ছিলেন। তবে সংবাদ সম্মেলনে পুলিশ ঐ নারীর বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি। 

মঙ্গলবার বিকেলে বন্দুকধারীর উপস্থিতি জানার ২ মিনিটের মধ্যেই অ্যাকশন নেয় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে টাম্বলার রিজের একটি মাধ্যমিক স্কুলের গুলিবিদ্ধ ৬ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। 

সিবিসি নিউজকে ডারিয়ান কুইস্ট নামে এক শিক্ষার্থী জানায়, ঘটনার সময় সে শ্রেণিকক্ষে ছিল। তখনই স্কুল কর্তৃপক্ষ ‘লকডাউন’ ঘোষণা করে। এরপরের পরিস্থিতি ছিল ভয়াবহ।

প্রায় কাছাকাছি সময়ে পুলিশ শহরের একটি আবাসিক ভবন থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। একই ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করে পুলিশ।