শনিবার

,

১১ই এপ্রিল, ২০২৬

পাকিস্তানের ৫০ সেনাকে হত্যার দাবী আফগানিস্তানের

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় শুক্রবার ভোরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর পাকিস্তানকে নিশানা করে পাল্টা হামলা চালায় আফগানিস্তানের তালেবান।

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। যদিও হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে আফগান তালেবানের দাবি, পাকিস্তানের ৫০ জন সেনাকে হত্যা করেছে তারা। কাবুল থেকে আফগান সার্ভিস সংবাদদাতা বিবিসিকে এই তথ্য জানিয়েছে। 

আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, তারা দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলিতে পাল্টা হামলা চালিয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে জানিয়েছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং কিছু পাকিস্তানি সেনাকে আটক করেছে।

হামলায় ৫০-এর বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।