বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গানে গল্পে আনন্দঘন পরিবেশে নিউ ইয়র্কে আশা পরিবারের বিজয় দিবস উদযাপন

সায়েম শুভ
ছবি: এটিভি ইউএসএ

মহান বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে প্রবাসে লাল-সবুজের উল্লাসে মেতেছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে জ্যামাইকার ‘আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার’ সেন্টারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও আনন্দঘন বিজয় উৎসব। আয়োজনটি ছিল প্রবাসী প্রবীণদের জন্য বিশেষভাবে সাজানো, যেখানে গান, গল্প, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় ভরে উঠেছিল পুরো অনুষ্ঠানস্থল।

 

 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সেবাগ্রহীতা প্রবীণদের সঙ্গে নিয়ে বিজয় দিবসের বিশেষ কেক কাটা। পাশাপাশি ঘরোয়া বিভিন্ন খেলার আয়োজন প্রবীণদের মুখে হাসি ফোটায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আশা হোম কেয়ার’-এর প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আকাশ রহমান এবং তাঁর সহধর্মিণী ভাইস প্রেসিডেন্ট এশা রহমান। এছাড়া ‘আশা হোম কেয়ার’, ‘আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার’ এবং এটিভি ইউএসএ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক পর্বে। দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইবরার টিপু এবং এশা রহমানের দ্বৈত ও একক পরিবেশনা উপস্থিত সবাইকে আবেগে আপ্লুত করে। দেশাত্মবোধক গানের সুরে জ্যামাইকার হলরুমটি যেন একখণ্ড বাংলাদেশে রূপ নেয়।

 

 

খুব অল্প সময়ে সেবার মান ও নিষ্ঠার মাধ্যমে নিউ ইয়র্ক স্টেট ও সিটির স্বাস্থ্য বিভাগের আস্থা অর্জন করেছে ‘আশা পরিবার’। বর্তমানে হোম হেলথ কেয়ার সেবায় এটি বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। তাদের এই অগ্রযাত্রার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি অর্জন করেছে অ্যানথেম ব্লু-ক্রস লং-টার্ম কেয়ার অ্যাওয়ার্ড, এশিয়ান আমেরিকান চেম্বার অ্যাওয়ার্ড, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেরিট সার্টিফিকেট এবং কুইন্স কাউন্টি বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড।

 

 

বিজয় দিবসের এই অনুষ্ঠানটি কেবল একটি উদযাপন নয়, বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরা এবং প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য উদাহরণ। আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার তাদের সেবার মাধ্যমে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির গর্ব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে।