বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আগামী ৮ নভেম্বর ২০২৫, শনিবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার ক্লাবের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, দপ্তর সম্পাদক মাহাথির খান ফারুকী, কার্যকরী সদস্য রওশন হক, আবিদুর রহিম ও মোস্তাফিজুর রহমান। অনলাইনে যোগ দেন এসএম জাহিদুর রহমান।

আলোচনায় বার্ষিক সাধারণ সভার সময় নির্ধারণ ছাড়াও নির্বাচন কমিশন গঠন, আজীবন ও সাধারণ সদস্য বৃদ্ধি, সদস্যদের মৃত্যু অনুদান, কার্যকরী কমিটির কর্মকর্তা সংখ্যা বৃদ্ধি এবং আগের গঠনতন্ত্রে ফেরার বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান করা হয়েছে উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জুকে এবং সদস্য হিসেবে রাখা হয়েছে উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজলকে।

এছাড়া সভায় ১০ জন নতুন সদস্য এবং ২ জন সহযোগী সদস্য অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ অক্টোবরের মধ্যে যারা বকেয়া চাঁদা পরিশোধ করবেন, কেবল তারাই সাধারণ সভা ও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।