সোমবার

,

১৬ই মার্চ, ২০২৬

‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬’র আহ্বায়ক-তাজুল ইমাম, সদস্য-সচিব স্বীকৃতি বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক
আহ্বায়ক-তাজুল ইমাম ও সদস্য-সচিব স্বীকৃতি বড়ুয়া

স্বনামধন্য সঙ্গীত ও চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামকে আহ্বায়ক এবং মানবাধিকার কর্মী স্বীকৃতি বড়ুয়াকে সদস্য-সচিব করে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬’র কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৮ আগস্ট রাত ৯টায় আয়োজক সংগঠন ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুননবীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এ সময় ড. নুরুননবী বলেন, ২০২৫ সালের তুলনায় ব‍্যাপক ও বৈচিত্রময় পরিসরে ২০২৬ সালের বইমেলা অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে।

আয়োজক কমিটির আহবায়ক ও সদস‍্য সচিব কার্যকরী কমিটির সঙ্গে সমন্বয় করে অচিরেই বইমেলার স্থান, তারিখ এবং বইমেলা বাস্তবায়ন কমিটির অবশিষ্ঠ তালিকা শীঘ্র‍ই ঘোষণা করবেন বলে ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আসলাম আহমাদ খান জানান।