বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় চারজন নিহত

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

ইউক্রেনের খারকিভ অঞ্চলের রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। তিন শিশু ও তাদের বাবা এই হামলায় প্রাণ হারিয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় প্রসিকিউটর কার্যালয় এই মর্মান্তিক হামলার তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রুশ সীমান্তের কাছে অবস্থিত বোগোদুখিভ শহরের একটি আবাসিক বাড়িতে ড্রোনটি আঘাত হানে। এতে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সী এক মেয়ে শিশু, এক বছর বয়সী দুই যমজ ছেলে সন্তান এবং তাদের ৩৪ বছর বয়সী বাবার মরদেহ উদ্ধার করা হয়। হামলায় গুরুতর আহত শিশুদের মা প্রাণে বেচে গেলেও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সাম্প্রতিক সময়ে খারকিভ অঞ্চলে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে রুশ বাহিনী। যুদ্ধের প্রায় চার বছর পার হতে চললেও এখনো কোনো যুদ্ধবিরতি হয়নি।

তবে যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে সম্প্রতি দুই দেশের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে বৈঠক করেছেন। গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় হলেও চূড়ান্ত শান্তি চুক্তির কোনো লক্ষণ দেখা যায়নি। 

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই দাবি করেছে যে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। তবে এই নির্দিষ্ট হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।