বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১২ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

নেপালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ১২ নিহত হয়েছেন। দেশটির বাগমাতী প্রদেশে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। 

গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ওখালঢুঙ্গাগামী বাসটি রামেছাপ পৌর এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাসটি রাস্তা থেকে প্রায় ১০০ মিটার নিচে তামাকোশি নদীতে পড়ে যায়।

তারা ধারণা করছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

মৃত ১২ জনের মধ্যে ১০ জনের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। বাসের চালকসহ আটজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করে। তাদের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে যোগ দেয়। এখনো নিখোঁজ যাত্রীদের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। 

দুর্ঘটনার কারণ জানতে বাসের চালককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।