ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে বিএনপি ও মিত্র দলগুলো পেয়েছে ২১২ আসন। জামায়াতে ইসলামী ও মিত্র দলগুলো ৭৭ আসনে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি এবং বাকি ৭ আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।




