সোমবার

,

১৯শে জানুয়ারি, ২০২৬

তুরস্কে বাস-লরি সংঘর্ষে নিহত ৭, আহত ১১

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গভর্নরের দফতর জানিয়েছে, নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার পর পুলিশ সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বাসটি লরিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাটি গাজিয়ানটেপ শহরের প্রায় ৯০ কিলোমিটার পশ্চিমে ঘটে।

লরি চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাঁকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে।