বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পশ্চিমা আগ্রাসনে কঠোর জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

লাভরভ বলেন, রাশিয়ার আকাশসীমায় কোনো উড়োজাহাজ ভূপাতিত করার চেষ্টা হলে তার ফলাফল হবে ভয়াবহ। তিনি অভিযোগ করেন, জার্মানি যুদ্ধের ভঙ্গিমায় কথা বলছে এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা বেড়েছে। এস্তোনিয়া জানিয়েছে, সম্প্রতি মস্কো তাদের আকাশসীমায় তিনটি যুদ্ধবিমান পাঠিয়েছে। অন্যদিকে ন্যাটোর যুদ্ধবিমান পোল্যান্ডের আকাশসীমায় একটি রুশ ড্রোন ভূপাতিত করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে লাভরভ বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে কঠোর। বিশেষ করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যারা তাঁদের ভোটারদের বলছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, তারা নিঃসন্দেহে এটা জেনে রাখুন।”

পূর্ব ইউরোপের দেশগুলো রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমানের সীমান্ত লঙ্ঘনকে উদ্বেগজনক হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে এস্তোনিয়া, পোল্যান্ডসহ দেশগুলো বলছে, ঠান্ডা যুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে মস্কোর কার্যক্রম।

তিনি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে এড়িয়ে যান, তবে ইঙ্গিত দিয়েছেন যে আমেরিকার অধীনে থাকা ন্যাটোর সঙ্গে খোলামেলা আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে রাশিয়া আশাবাদী। আগামী মাসগুলোতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে তৃতীয় রাউন্ডের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।